Thursday, November 30, 2017

ফ্যাশনে জুতা, নিন কিছু পরামর্শ

পুরুশের-জুতা- ফ্যাশন

যাই পরেন না কেন, জুতা বাছাই সব সময় ঠিক থাকা উচিত।
কোনো পার্টিতে যাওয়া মানেই হাই হিল জুতা পরতে হবে এমন কোনো কথা নেই।
মনে রাখতেন, যতবারই জুতা কিনবেন আরামের কথা বিবেচনা করতে হবে। হাই হিল মানেই ফ্যাশনেবল নয়। যারা ফ্ল্যাট জুতা পছন্দ করেন তারা অনায়াসেই সেটাই পরতে পারেন। তা ছাড়া আবারো পাতলা জুতার ফ্যাশন ফিরে এসেছে।
ঐতিহ্যের সঙ্গে যায় এমন জুতা সব সময় ফ্যাশনেবল। এদের তুলনা নেই। নাগড়া বা চপ্পলে ঐতিহ্যের কারুকাজ কে না ভালোবাসেন? ভারতের জুতা ডিজাইনার লক্ষ্মীতা গোভিল বলেন, দিন-রাতে সব সময় যেকোনো অবস্থায় পাতলা নাগড়া টাইপের জুতা মাননসই হয়ে ওঠে। গতানুগতিক এসব জুতায় দারুণ সব নকশা ও আকৃতি দেওয়া হয়। তা ছাড়া পরতেও দারুণ আরাম।
মেয়েদের-জুতা- ফ্যাশন

অবশ্য এগুলো পুরনো ধাঁচ বা আরাম নেই বলে অভিযোগ তোলেন অনেকে। কিন্তু শাড়ি বা প্লাজোর সঙ্গে পরলে বুঝতে পারবেন কতটা ভালো লাগে, জানালেন ডিজাইনার নিহা কামথেকার।
জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের জন্য স্বর্ণের মতো চকচকে জুতার তুলনা নেই। এতে লাল বা মেরুন কারুকাজের সমন্বয় থাকতে পারে। এ ছাড়া ফ্লোরাল প্যাটার্নে আপনার স্টাইল ফুটে উঠবে। ব্রোকেড স্ট্র্যাপের জুতাও অসাধারণ। আবার একটু বেশি দামে ডিজাইনারদের জুতাও আপনার স্মার্ট পোশাকের সঙ্গে দিব্যি মানিয়ে যাবে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

No comments:

Post a Comment