বিশেষজ্ঞদের মতে, সোনার বা হীরার যে কোনো গহনা কিনতে গেলে খেয়াল রাখতে হবে এর ক্ল্যাসিক ডিজাইনের দিকে। গহনার ডিজাইনটা যেন এমন না হয় যে, কিছুদিন পরলেন তারপরই তার চল চলে গেল আর তা পুরানো হয়ে গেল। গহনা সবসময়ের জন্য! তাই তা কেনার সময় সেই বিষয়টা মাথায় রেখে কিনবেন।
আর দেখবেন তার ওজন যেন ঠিক মত হয়, খুব ভারী গহনা সবসময় বা সব উপলক্ষে পরা যায় না, তাই দেখা যায় তা আলমারিতেই পরে থাকে। মনে রাখবেন গহনা গায়েই সুন্দর লাগে, তাই এমন গহনা কিনুন যা সবসময় পরার উপযোগী!
স্বর্ণ
সোনার গহনা সবসময়ের জন্য। কিন্তু তা কিনতে যাওয়ার সময় বা বানাতে চাইলে কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখবেন। প্রত্যেকটা গহনা কেনার সময় তার গায়ে লেখা ক্যারট এবং এর পরিমাণ পরীক্ষা করে নিন। আর অবশ্যই সোনার বর্তমান দাম জেনে নিন। প্রতি গ্রাম এর জন্য মেকিং চার্জ এর হিসাব বুঝে নিন। আর সবশেষে বিলের কাগজ আর সোনার বিশুদ্ধতা পরীক্ষণের কাগজ বুঝে নিন।হীরা
হীরার কাট, ক্যারট এবং এর ঝলকানি ইত্যাদি দিয়েই হীরার বিশুদ্ধতা বোঝা যায়। রঙিন পাথরের বেলায় কিছু ব্যাপার জেনে রাখবেন। রঙকে লেভেলিং করা হয় D থেকে Z এর মধ্যে। রঙিন পাথর কেনার সময় দেখে নিন তা প্রেশিয়াস নাকি সেমি প্রেশিয়াস। কত ক্যারটের হীরা আপনি পছন্দ করেছেন জেনে নিন আগেই। একজন সাধারণ মানুষের পক্ষে হীরার বিশুদ্ধতা শুধুমাত্র দেখেই আন্দাজ করা যায় না বা কোনো ঝামেলাও ধরা পরে না তাই অবশ্যই সার্টিফিকেট সমেত কিনবেন।

জড়োয়া:
কুন্দন বা মীনা করা গহনা দেখতে যেমন আকর্ষণীয় তেমনি সব উপলক্ষেও মানিয়ে যায়। কিন্তু তা বুঝে কেনা ততটাই ঝামেলার। কুন্দরের গহনা সাধারণত ভারী হয় কারণ কুন্দনকে ধরে রাখতে হলে এর ছাচ পুরু করে বানাতে হয়। যদি গোল্ড প্লেটেড হয় তবে তা বুঝে নিন। এনামেল এর কাজ পরীক্ষা করে নিবেন। কারণ এই কাজ খুব সূক্ষ্ম হয় তাই এর কাজে সোনার উপস্থিতি বেশি থাকতে হয় না হলে তা মজবুত হয় না। সাধারণত এনামেলের উজ্জ্বল লাল রঙ দিয়ে এর বেশি পিউরিটি বা বিশুদ্ধতা বোঝায়। আর কুন্দনের উজ্জ্বলতা দেখতে ভুলবেন না।
কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে:
• হীরার রঙ সাধারণত সাদা থেকে বাদামী শেডের হয় ( হালকা বাদামী, বাদামী, গাঢ় বাদামী)।• সব রঙিন পাথর এর নিজের কিছু বিশেষত্ব থাকে। তাই তা জেনে কিনুন।
• সোনার দাম নির্ভর করে তার ওজন এবং কোয়ালিটির ওপর।
• যদি গোল্ডের গ্যারান্টি চান তাও নিয়ে নিবেন। অনেক দামী গহনার ক্ষেত্রে নিয়ে নেয়াই ভালো।
• সার্টিফিকেট নিতে ভুলে যাবেন না।


No comments:
Post a Comment